ঢাবি সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘রাজনীতি, ক্ষমতা ও সাংবাদিকতার আন্তঃসংশ্লেষ: তত্ত্ব, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার রবিবার সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকতার মতো বুদ্ধিবৃত্তিক পেশাকে সর্বজনীন ও জনকল্যাণের দিকে ধাবিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সত্য উদ্ঘাটন ও বস্তুনিষ্ঠতা সাংবাদিকদের বড় কাজ। এই কাজের প্রক্রিয়াটি কিভাবে হবে তা নির্ধারণ করা দরকার। এক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।