ইবনে সিনা ট্রাস্ট এবং মাছরাঙ্গা কমিউনিকেশন লিমিটেডের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী মাছরাঙ্গা টিভির সব স্টাফ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের ডিপেনডেন্টরা ইবনে সিনার সব শাখা থেকে মেডিক্যাল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং মাছরাঙ্গা টিভির এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টিভির হেড অব অ্যাকাউন্টস মো: আবু সায়েদ আল মামুন, চিফ অপারেটিং অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার এইচ আর এডমিন মো: মাসুদুর রহমান, ডেপুটি ম্যানেজার এইচ আর এডমিন মোহাম্মদ সোহরাব হোসেন এবং ইবনে সিনা বাড্ডা শাখার ডেপুটি ম্যানেজার ও এডমিন ইনচার্জ মো: আব্দুর রাকিব, ট্রাস্টের করপোরেট রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ মাসুদ, করপোরেট নর্থ জোন ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আবু আব্দুল্লাহ রাসেল, জোনাল ইনচার্জ বাড্ডা শাখা মো: মনিরুজ্জামান, সিনিয়র অফিসার, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট খায়রুল ইসলাম মাসুম ও মো: আল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি।
ইবনে সিনা ট্রাস্ট ও মাছরাঙ্গা টিভির মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর
Printed Edition



