প্রযুক্তি ডেস্ক
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স দেশব্যাপী তাদের বিশেষ ক্যাম্পেইন ওয়ার্ল্ড কাপ ফুটবল ফিয়েস্তা ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপ উদযাপনকে আরো আনন্দময় ও স্মরণীয় করে তুলতে নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার দেবে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সারা দেশে শুরু হয়েছে ক্যাম্পেইনটি।
ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ইনফিনিক্স নির্ধারিত স্মার্টফোন কেনার ক্ষেত্রে নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি আকর্ষণীয় মেগা পুরস্কার জয়ের সুযোগ দিচ্ছে। এই অফারের আওতায় হট ৭০, প্রিমিয়াম নোট এজ সিরিজ এবং শক্তিশালী নোট ৬০ সিরিজ স্মার্টফোনের ক্রেতারা অংশগ্রহণ করতে পারবেন। বিশ্বব্যাপী এই ক্রীড়া আয়োজনকে ঘিরে গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই বিশেষভাবে সাজানো হয়েছে ক্যাম্পেইনটি।
নিশ্চিত পুরস্কারের পাশাপাশি ক্রেতারা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগও পাবেন। আরো থাকছে বিশেষ মেগা উপহার জয়ের সুযোগ, যার মধ্যে রয়েছে অফিসিয়াল ফুটবল, নতুন ইনফিনিক্স স্মার্টফোন, এয়ার কন্ডিশনার এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার যা বিশ্বকাপের উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলবে।



