সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Printed Edition
সড়কে ঢালাইয়ের কাজ চলছে চিকন জিআই তারের নেট দিয়ে : নয়া দিগন্ত
সড়কে ঢালাইয়ের কাজ চলছে চিকন জিআই তারের নেট দিয়ে : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৯০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুনের চালান জব্দ করেছে বিজিবি। গত রোববার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই ও সংগ্রাম বিওপির জোয়ানরা নিজ নিজ সীমান্ত এলাকায় আভিযানিক দল পাঠিয়ে এসব পণ্য আটক করেন।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু, বিভিন্ন প্রসাধন সামগ্রী, জিরা, শুকনা মরিচ, কম্বল, চিনি এবং বাংলাদেশ থেকে পাচারকালে উদ্ধার করা দেশীয় রসুন। আটক করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল আটক করা সম্ভব হয়েছে। বিজিবির এই আভিযানিক ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে এবং জব্দকৃত পণ্যের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।