মিরসরাইয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে ঘরের ভিটা তৈরির জন্য মাটি কাটতে গিয়ে পাহাড় ধসে সায়েম চৌধুরী (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল রানা (৮) নামে আরো এক শিশু আহত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘোড়ামারা বড়থলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে মাটিচাপা পড়া সায়েমের লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

নিহত সায়েম ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের মৃত বশির মিয়ার ছেলে। আহত সোহেল রানা স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়ামারা বড়থলি এলাকা বন বিভাগের সংরতি বনাঞ্চলের অন্তর্ভুক্ত। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে পাহাড় কেটে বসতি গড়ে উঠছে।