অভিনেত্রী শানুর নৃত্যে সম্মাননা অর্জন

Printed Edition
অভিনেত্রী শানুর নৃত্যে  সম্মাননা অর্জন
অভিনেত্রী শানুর নৃত্যে সম্মাননা অর্জন

বিনোদন প্রতিবেদক

লাক্স সুপারস্টার শানারেই দেবী শানুকে একজন অভিনেত্রী হিসেবেই দর্শক চেনেন জানেন। তবে তিনি একজন নৃত্যশিল্পীও বট্।ে আবার একজন নৃত্যশিল্পী হিসেবে সম্প্রতি তিনি সম্মাননায়ও ভূষিত হয়েছেন। ‘নৃত্যাঙ্গন’ কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে আয়োজন করে। সেখানেই শানারেই দেবী শানু একজন নৃত্যশিল্পী হিসেবে সম্মাননায় ভূষিত হন। শানারেই দেবী শানু বলেন, ‘চারপাশের এত অপ্রাপ্তি, আফসোসের, হাহাকারের, কোলাহলের মাঝেও সামান্যতম প্রাপ্তিটাকেও উদযাপন করে বাঁচি অসামান্য অনুভবে। ধন্যবাদ নৃত্যাঙ্গনকে আমাকে নৃত্যের জন্য এই সম্মাননায় ভূষিত করায়। একজন অভিনেত্রী হিসেবে এবং লেখক হিসেবে এর আগে সম্মাননা পেয়েছি। তবে নৃত্যের জন্য এ ধরনের সম্মাননা এবারই প্রথমই বলা চলে।’ এদিকে শানু এই মুহূর্তে আশীষ রায়ের পরিচালনায় ‘পরম্পরা’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। আপাতত এই একটি ধারাবাহিকেই তিনি অভিনয় করছেন। বিটিভিতে কিছু দিন আগে প্রচারিত হয়েছে তার অভিনীত সোহেল আরমান পরিচালিত ‘জলজোছনা’ ধারাবাহিকটি। এরই মধ্যে শানু তার অভিনয় জীবনের দুই দশক পার করেছেন। শানু বলেন, ‘সত্যি বলতে কী, সময়টা কখন উড়ে গেল, বুঝতেই পারিনি। এই দীর্ঘ পথচলায় আমি সব সময় চেষ্টা করেছি শিখতে। সিনিয়র অভিনেতা, নির্মাতা, সহশিল্পীর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। তাদের ভালোবাসা আর সহায়তা আমাকে ধরে রেখেছে। তবে একটা কথাই বারবার মনে হয়, নিজের সেরাটা এখনো দিতে পারিনি। এমন কোনো চরিত্র এখনো পেলাম না, যেখানে কাজ শেষে নিজেকে বলব- ‘হ্যাঁ, এবার তৃপ্ত, সেই সুযোগটার অপেক্ষায় আছি।’ শানুকে খিজির হায়াত খানের ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমাতে অভিনয়ে দেখা গিয়েছিল। এরপর আর তাকে সিনেমাতে দেখা যায়নি। কথাসাহিত্যিক শানুর লেখা বইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘ভালোবাসা এপার ওপার’, ‘লিপস্টিক’, ‘প্রিয়তম মেঘ’, ‘ঘুণ মানুষ’, ‘ইতি মেঘবালক’, ‘একলা আকাশ’, ‘ত্রিভুজ’ ইত্যাদি।