ফাইনালে কে হবে বসুন্ধরার প্রতিপক্ষ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

কে হবে ১৯ মের ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ। মোহামেডান স্পোর্টিং ক্লাব নাকি ব্রাদার্স ইউনিয়ন। সেই উত্তর জানতেই আজ বিকেলে চোখ রাখতে হবে কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে। সেখানে বিকেলে পৌনে তিনটায় ফেডারেশন কাপের কোয়ালিফায়ার থ্রিতে মুখোমুখি হবে দেশের ফুটবলের দুই শক্তি। যে দল জিতবে তারাই ফাইনাল খেলবে। ম্যাচটির জয় পরাজয়ের নিষ্পত্তি ৯০ মিনিটের খেলায় নির্ধারিত না হলে অতিরিক্ত টাইমে গড়াবে। সেখানেই গোল খেলা শেষ না হলে টাইব্রেকারের আশ্রয়। মোহামেডান অবশ্য এই ম্যাচ খেলতে গতকালই চলে গেছে কুমিল্লায়। আর ব্রাদার্স যাবে আজ।

লক্ষ্যনীয় বিষয় এবারের লিগে কোনো মতে রেলিগেশন এড়িয়েছে মোহামেডান। আর ব্রাদার্স এখনও শংকায়। অথচ তারাই ভালো করছে ফেডারেশন কাপে। যে কারনে এখনও স্বপ্ন দেখছে ফেডারেশন কাপ জয়ের। ব্রাদার্স আগের ম্যাচে অর্থাৎ কোয়ালিফায়ার রাউন্ড ওয়ানে ০-৪ গোলে হেরেছিল বসুন্ধরা কিংসের কাছে। মোহামেডান ৩-০তে হারিয়ে ছিলো রহমতগঞ্জকে।