নানিয়ারচরে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

Printed Edition

নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের পড়ালেখা ও খেলাধুলায় উৎসাহ দিতে সেনাবাহিনী নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও শিক্ষাসহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী দেয়া হয়। নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসির নির্দেশনায় উপকরণ বিতরণ করেন জোনের ক্যাপ্টেন মো: শাহেদুর রহমান ও লেফটেন্যান্ট মুহীব মাসরুর চৌধুরী।

এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চা ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। নানিয়ারচর জোন সব সময় তরুণ প্রজন্মের উন্নয়ন ও শিক্ষাবিস্তারে জনগণের পাশে থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।