ক্রীড়া ডেস্ক
এবারের বিশ্বকাপ নানা দিক থেকে আলোচনার জন্ম দিচ্ছে। সমর্থকদের ভিসা না দেয়া, অতিরিক্ত গরমসহ বেশ কিছু ঝামেলায় পড়তে হয়েছে সমর্থক ও ফুটবলারদের। এবার নতুন করে সাপ আতঙ্ক ধরা দিয়েছে ফুটবলারদের মাঝে। সুইজারল্যান্ডের ফুটবলাররা যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে নিজেদের ক্যাম্প গেড়েছে। সেই ক্যাম্পের পাশেই সাপদের অবাধ বিচরণ ক্ষেত্র। আর সেটা নিয়েই ফিফায় অভিযোগ জানিয়েছে সুইসরা। সুইজারল্যান্ডের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে সাপের অবস্থান নিয়ে ছবি প্রকাশ করা হয়েছে।



