মার্কিন সংস্থার জরিপ

ট্রাম্পকে চান না অধিকাংশ মার্কিনি

Printed Edition

হিন্দুস্তান টাইমস

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে ক্ষোভ বাড়ছে। সুপ্রিম কোর্ট তার শুল্কনীতি বাতিল করলেও তিনি ভিন্ন আইনের দোহাই দিয়ে নতুন করে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে শুল্ক নিয়ে বিরোধ বাড়তে থাকায় দেশজুড়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিনি ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ চান।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট ইপসোস নলেজ প্যানেলের মাধ্যমে পরিচালিত এই জরিপে অংশ নেয়া নাগরিকদের বড় অংশ ট্রাম্পের শুল্কনীতি, বৈদেশিক সম্পর্ক, অভিবাসন নীতি এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার বিরুদ্ধে মত দিয়েছেন। জরিপের ফলাফল যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী জনমত আরো স্পষ্টভাবে তুলে ধরেছে। দেশের দুই-তৃতীয়াংশ মানুষ (প্রায় ৬৫ শতাংশ) মুদ্রাস্ফীতি রোধে ট্রাম্পের নীতির বিরুদ্ধে সরব।