জীবননগরে তুলা চাষের প্রণোদনা বিতরণ

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৬-২৭ মৌসুমে তুলার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে চুয়াডাঙ্গা জোনের আয়োজনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা অ্যানি।