মালয়েশিয়ায় সেমিকন্ডাক্টর মাইক্রোচিপ উৎপাদনে এআই ফ্যাক্টরি চালু

Printed Edition

আশরাফুল মামুন মালয়েশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টরে সেমিকন ভ্যালি মাইক্রোচিপ উৎপাদন করে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফ্যাক্টরি চালু করেছে মালয়েশিয়া সরকার। কুয়ালালামপুর থেকে ৪০০ কিলোমিটার দূরে সমদ্র বন্দর ও শিল্পনগরী পেনাং রাজ্যে এ ফ্যাক্টরি উদ্ভোদন করেন মুখ্যমন্ত্রী চৌ কন ইয়েও। সম্প্রতি মালয়েশিয়ায় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ডিজাইনিং ও সেমিকন্ডাক্টর শিল্পের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত ‘ঝঊগওঈঙঘ ঝঊঅ ২০২৬’ মেলায় বাংলাদেশ অংশগ্রহণ করে তাদের ডিজাইন করা মাইক্রোচিপ বিশ্বে ছড়িয়ে দিতে এই প্রথম আত্মপ্রকাশ করে। এমেলায় বাংলাদেশ সহ বিশ্বের ৭০০ কোম্পানি অংশ্রগ্রহণ করে। স্মাটফোনের জন্য বাংলাদেশে ডিজাইন করা এই চিপ বিশ্বের বিভিন্ন প্রযুক্তিখ্যাত এ দেশগুলো উৎপাদন করবে।

মালয়েশিয়ার গ্যালাটেক টেকনোলজিস পেনাং-এ আনুষ্ঠানিকভাবে তাদের নতুন উৎপাদন, অ্যাসেম্বলি এবং ডেলিভারি কেন্দ্র চালু করেছে, যা মালয়েশিয়ায় তাদের প্রথম উৎপাদন কেন্দ্র। এই কেন্দ্রটি সেমিকন্ডাক্টর, অ্যাডভান্সড ইলেকট্রনিক্স এবং জীবন বিজ্ঞান খাতের জন্য উন্নত সরঞ্জাম উৎপাদন, সিস্টেম ইন্টিগ্রেশন, অ্যাসেম্বলি, টেস্টিং এবং ডেলিভারিতে সহায়তা করবে।

গ্রানাইট এশিয়াসহ অন্যান্য বিনিয়োগকারীদের সহায়তায় গ্যালাটেক মালয়েশিয়ায় তাদের প্রাথমিক কার্যক্রমে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে পেনাং-এ তাদের মোট বিনিয়োগ ১০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই কেন্দ্রটি গ্যালাটেকের বৃহত্তর দক্ষিণ-পূর্ব এশিয়া প্রবৃদ্ধি কৌশলের একটি অংশ, যার মাধ্যমে কোম্পানিটি স্থানীয় প্রকৌশল সক্ষমতা তৈরি, সরবরাহকারী অংশীদারিত্ব জোরদার এবং এআই-সক্ষম সেমিকন্ডাক্টর ও উন্নত উৎপাদন সরঞ্জামের ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা মেটাতে চাইছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইনভেস্টপেনাংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো’ লু লি লিয়ান, মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি পেনাংয়ের (এমআইডিএপি) পরিচালক মুহাম্মদ গাদ্দাফি সরদার মোহাম্মদ এবং গ্রানাইট এশিয়ার সিনিয়র ম্যানেজিং পার্টনার জেনি লি-সহ গ্যালাটেকের ঊর্ধ্বতন নেতারা, শিল্প অংশীদার ও বিশিষ্ট ব্যক্তিরা।