গতকাল বেলা ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওহঃবৎহধঃরড়হধষ অরৎ ঞৎধহংঢ়ড়ৎঃ অংংড়পরধঃরড়হ (ওঅঞঅ)-এর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট গৎ. ঝযবলফড়হ ঐবব। এ সময় তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে আইএটিএর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আওতাধীন বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টারকে (ইঅঞঈ) আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আইএটিএ কারিগরি সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করে।
মন্ত্রী আফরোজা খানম বলেন, টিকিট সিন্ডিকেট দমনে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। এ ক্ষেত্রে আইএটিএর কারিগরি সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পরিবেশ সুরার লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ হ্রাসসংক্রান্ত পৃথক ধারা সংযোজন করা হয়েছে। সরকার টেকসই এভিয়েশন ফুয়েল নিশ্চিতে কাজ করছে। পাশাপাশি, আকাশপথে অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
বৈঠকে দেশের পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ এবং বিমান পরিবহন খাতের সমতা বৃদ্ধিতে সরকার ও আইএটিএর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বিজ্ঞপ্তি।



