ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো দেখে থাকবে গ্রামের আড়া বা ছোট জঙ্গলে কিংবা পথের ধারে বিভিন্ন গাছ জন্মে। ধুতরাগাছ এগুলোরই একটি। এটি ধুতুরা বা ধুতরো নামেও পরিচিত। এ গাছের ফল বিষাক্ত। তবে দেখতে বেশ। এর ফুলও সুন্দর। সাধারণত কেউ ধুতরাগাছ চাষ করে না। জানা যায়, এ গাছ থেকে বিভিন্ন রোগের ওষুধ তৈরি করা হয়।
বর্তমানে ওষুধ তৈরি করার জন্য অনেকে ধুতরার চাষ করছেন।
এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।



