ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) তিন দিনের ‘বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬ ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল বিশ্ববিদ্যালয়ের মরশেদা চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১২৬ জনেরও বেশি অংশগ্রহণকারী ও অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিল্পখাতের প্রতিনিধি, বিচারক, মেন্টর, শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম স্বাগত বক্তব্য দেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর সৃজনশীলতা, নিষ্ঠা ও উদ্যোক্তা-মানসিকতার প্রশংসা করেন।
অনুষ্ঠানে অতিথি অব অনার ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: মামুন হাবিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ।
কোর কমিটির পক্ষে অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট অভিনন্দন জানান। অ্যাডভাইজরি কমিটির পক্ষে প্রো-ভিসি অধ্যাপক ড. এম নুরুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা-চিন্তা ও টেকসই উদ্ভাবন বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা-মানসিকতা ও শিল্প-অ্যাকাডেমিয়ার সংযোগ জোরদারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের দক্ষ উদ্যোক্তা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞপ্তি।



