আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ১১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিওটির চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বিওটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা।
সভায় বিশ্ববিদ্যালয়ের ২৬৯তম সিন্ডিকেট সভার সুপারিশসমূহ অনুমোদন করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। সভায় কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আল থানীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ, প্রিন্সিপাল মো: তাহের, অ্যাডভোকেট শামছুদ্দীন আহমদ মির্জা, প্রিন্সিপাল মুহাম্মদ আমিরুজ্জামান, মুহাম্মদ জাফর সাদেক, প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ড. মো: আব্দুল করিম, প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম এবং আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিজ্ঞপ্তি।



