ঢাকায় ওয়াসার স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্প উদ্বোধন

Printed Edition

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্টের (ঝডগ) জন্য ‘স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্প’ উদ্বোধন করা হয়েছে। গতকাল ঢাকা ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে- এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকসুদ জাহেদী এবং মিস হেজং কিম, (চার্জ দ্য অ্যাফেয়ার্স, বাংলাদেশে কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আব্দুস সালাম ব্যাপারী। বিজ্ঞপ্তি।