মিডল ইস্ট আই
অন্য কোনো স্বাধীন দেশের রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করে ভবিষ্যতের অনাকাক্সিক্ষত ক্ষতিপূরণ মেটানোর পদক্ষেপ বৈশ্বিক হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া একটি বিশেষ বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়ার এই বিরোধিতা করেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ‘সম্পর্কহীন কোনো দাবির ক্ষতিপূরণ দিতে অন্য রাষ্ট্রের সম্পত্তি বাজেয়াপ্ত করা একটি মারাত্মক বাজে নজির’। তিনি আরো জোর দিয়ে বলেন, যে যারা এই ধরনের অর্থ নিয়ে উদযাপন করছে বা এর থেকে সুবিধা পাচ্ছে তাদের মনে রাখা উচিত যে সরকারগুলো একবার এই জাতীয় বাজেয়াপ্তকরণকে স্বাভাবিক প্রথা বানিয়ে ফেললে পরবর্তীতে কারো সম্পদই আর নিরাপদ থাকবে না।



