সদস্যদের জন্য উন্নত, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এপিক হেলথ কেয়ার লিমিটেড এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) মধ্যে একটি স্বাস্থ্যসেবাবিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান এস এম লোকমান কবির। রিহ্যাবের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট আলি আফজল এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হারুন অর রশিদ। এই সমঝোতা চুক্তির আওতায় রিহ্যাব সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিভিন্ন ডায়াগনস্টিক সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য নির্বাচিত স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।



