শিক্ষার্থীদের জন্য ইউআইইউতে ১৮ এসি বাস চালু

Printed Edition

শিক্ষার্থীদের যাতায়াত আরো নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া।শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতকে সহজ ও নিরাপদ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা সিটির মধ্যে গুরুত্বপূর্ণ ছয়টি রুটে এই এসি বাস সার্ভিস চালু করেছে।

প্রধান অতিথির বক্তব্যে জনাব হাসান মাহমুদ রাজা বলেন নতুন এই এসি পরিবহনসেবা শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা এবং বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সামগ্রিক জীবনে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া বলেন- শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিজ্ঞপ্তি।