বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬। বিজিএমইএ, কেডিএস ও প্রাইম ব্যাংকের পরিবেশনায় সার্বিক সহযোগিতায় ছিল সেন্ট্রো, ফ্যাশন স্টেপ গ্রুপ, ফকির ফ্যাশন, শিন শিন গ্রুপ, এফপিজি ও মাসকো গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, আরএইচ করপোরেশন ও এশিয়ান অ্যাপারেলস লিমিটেড। শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে আয়োজিত এ ফেস্টে নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হয়। এতে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেখানে ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী এবং প্রায় ৪০ হাজার দর্শনারীর সমাগম ঘটে। চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ, অন-দ্য-স্পট সাক্ষাৎকার প্রদানসহ ক্যারিয়ার উন্নয়ন ও শিল্পখাতের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ও প্যানেল আলোচনায় অংশ নেন।
বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্ব এতে অতিথি ছিলেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বিকেএমইএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বিজিএমইএ’র সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, পরিচালক নাফিস উদ দৌলা, মোহাম্মদ সোহেল, আইটিইটি’র চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম, সুইসটেক্স লিমিটেডের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, আইটিইটি অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এহসানুল করিম কায়সার এবং প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউএফটির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এছাড়াও বক্তব্য রাখেন বিইউএফটির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন, ক্লাবের উপদেষ্টা মো: আব্দুল মুকিত, ক্লাবের প্রেসিডেন্ট আবিদ হোসেন, ক্লাবের জিএস মাহমুদ ফানতাসির প্রমুখ। বিজ্ঞপ্তি।


