নিজস্ব প্রতিবেদক
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ইনস্ট্রাক্টর এবং চার কর্মচারীকে বদলি করা হয়েছে।
গতকাল রোববার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক (প্রশাসন) মাসুদ আনাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য উল্লেখ করা হয়।
বদলি হওয়াদের মধ্যে বগুড়া টিটিসির (সংযুক্তি কুড়িগ্রাম) ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মোসা: সেলিনা নাসরিনকে জয়পুরহাটে, খুলনা মহিলা টিটিসির হিসাবরক্ষক মো: সাহিনুর রহমানকে যশোরে, যশোর টিটিসির হিসাবরক্ষক পল্লব কুমার চক্রবর্তীকে খুলনা মহিলা টিটিসিতে, রংপুর টিটিসির অফিস সহায়ক মো: সাহিন মিয়াকে বগুড়ায় এবং বগুড়া টিটিসির অফিস সহায়ক মো: মাহবুবুর রহমানকে নাটোর সিংড়া টিটিসিতে বদলি করা হয়েছে।



