ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খুরশিদ মহল উজানপাড়া আলিম সরকার বাড়ি নিবাসী, পাঁচবাগ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, বিএনপির প্রবীণ নেতা মো: ফজলুল হক সরকার (৭৫) গত রোববার দুপুরে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন।
গতকাল সোমবার বেলা ১১টায় খুরশিদ মহল ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা-পূর্ব মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা অংশ নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট আল ফাতাহ্ খান, বিশিষ্ট শিক্ষাবিদ আখতার হোসাইন, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এস এম ফারুক মাস্টার, বিএনপি প্রবীণ নেতা আশরাফ উদ্দিন ওয়াকিল ঢালী, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান আসলাম, শ্রমিক দল নেতা এখলাছ উদ্দিন উজ্জ্বল, মরহুমের ছেলে সাইফুল হক রুপক ও ভাতিজা সাইফুল ইসলাম বিপুল প্রমুখ। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



