ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের আমন্ত্রণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গতকাল চলমান কোর্সে অংশগ্রহণকারী অফিসারদের উদ্দেশ্যে ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ পুলিশের কর্মকর্তাসহ সর্বমোট ৩৫৩ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।উপস্থাপনায় মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গৌরবময় ইতিহাস, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বাহিনীর সদস্যদের অসামান্য অবদান এবং স্বাধীনতা-উত্তর সময়ে দেশের নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর ধারাবাহিক ভূমিকা তুলে ধরেন। তিনি শান্তিকাল ও যুদ্ধকালীন পরিস্থিতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের মোতায়েন পরিকল্পনা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে বাহিনীর সাংগঠনিক কাঠামো, সক্ষমতা, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়েও অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্যক ধারণা প্রদান করেন। অনুষ্ঠান শেষে কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পক্ষ থেকে মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বিজ্ঞপ্তি।



