ঝিকরগাছা (যাশোর) সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা কমিটি, মাসিক সমন্বয় ও সামাজিক সম্প্রীতি কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। সভায় বক্তব্য রাখেন থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, বিএনপি নেতা মুরাদুন্নবী মুরাদ, জামায়াত নেতা অধ্যাপক হারুণ অর রশীদ, প্রাণিসম্পদ অফিসার ডা: মাসুমা আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুর রশিদ ও প্রেস ক্লাব সভাপতি মো: রফিকুল ইসলামসহ অনেকে। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাজারদর নিয়ন্ত্রণ, যানজট নিরসন, তথ্য অধিকার বাস্তবায়ন এবং ইনোভেশন কমিটির কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের প্রধান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



