ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানি লিটিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এম নূরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। এম নূরুল ইসলাম ডেইলি ফিনান্সিয়াল টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক রওশন আরা বেগমের পিতা। মরহুমের মাগফিরাত কামনায় আজ শনিবার বাদ আসর ঢাকার মগবাজার টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদে এক কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার মরহুমের নিজ জেলা চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চি গ্রামের মাতবর বাড়ি সংলগ্ন কাঁকন দীঘিরপাড়ের নিজস্ব মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে পরিবারের সব সদস্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব শুভানুধ্যায়ীসহ, সবাইকে শরিক হয়ে দোয়া করার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে কন্যা ডেইলি ফিনান্সিয়াল টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক রওশন আরা বেগম বিশেষভাবে অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তি।



