দুটি সমুদ্রগামী অয়েল ট্যাংকার কিনতে এমজেএলকে ঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক

Printed Edition
দুটি সমুদ্রগামী অয়েল ট্যাংকার কিনতে এমজেএলকে ঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক
দুটি সমুদ্রগামী অয়েল ট্যাংকার কিনতে এমজেএলকে ঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক

দুটি সমুদ্রগামী আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার কেনার জন্য এমজেএল বাংলাদেশকে ঋণসুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি সই করেছে। আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার হলো সাগরে বাংলাদেশী পতাকাবাহী সর্ববৃহৎ জাহাজ। ৯৫.৭৭ মিলিয়ন মার্কিন ডলারের এই অর্থায়ন সুবিধা বাংলাদেশের বেসরকারি ব্যাংক কর্তৃক শিপিং ও পেট্রোলিয়াম লজিস্টিক খাতে দেয়া সর্ববৃহৎ একক বৈদেশিক মুদ্রা (এফসিওয়াই) অফশোর ব্যাংকিং টার্ম লোন। গত ২ সেপ্টেম্বর ঢাকায় মবিল হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে সই করেন ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। অপর দিকে এমজেএল বাংলাদেশের পক্ষে সিইও মো: মুকুল হোসেন। এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং এমজেএল বাংলাদেশের এমডি আজম জে. চৌধুরী, পরিচালক তানজিল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।