কয়রা (খুলনা) সংবাদদাতা
খুলনার কয়রা উপজেলায় গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতিসহ ১৬ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত রোববার কয়রা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন- উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো: ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাছান মোড়ল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য হাসান সরদার, আকবারুল হোসেন, মাসুম বিল্লাহ, কাজল, শহিদুল ইসলাম, আনিসুর রহমান, রবিউল ইসলাম, মেহেদী হাসান, এছার আলী ও আহাদ হাসান।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মো: মিজানুর রহমান, উপজেলা জামায়াত যুব বিভাগের সেক্রেটারি জি এম মোনায়েম বিল্লাহ এবং কয়রা সদর ইউনিয়ন জামায়াত যুব বিভাগের সভাপতি হাফেজ মো: জাহিদুল ইসলাম প্রমুখ।



