আল-মাশহারি
গোয়েন্দা সংস্থাসমূহ অডিও রেকর্ডিং বিশ্লেষণের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান চিহ্নিত করতে পারে, এমন চরম আশঙ্কার কারণে ইরানি প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে দাবি করেছে দেশটির সংবাদপত্র আল-মাশহারি। রোববার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, এই সম্ভাব্য ঝুঁকি এড়াতেই খামেনির কোনো ধরনের অডিও বার্তা জনসমক্ষে আনা হচ্ছে না।
প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্রেফ একটি অডিও ফাইল পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে অন্তত পাঁচটি ভিন্ন উপায়ে বক্তার অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব। এর প্রথমটি হলো শব্দের নিজস্ব প্রতিধ্বনি ও পরিবেশগত বৈশিষ্ট্য। প্রতিটি স্থানের স্বতন্ত্র অ্যাকুস্টিক কাঠামো পর্যবেক্ষণ করে বক্তা ঠিক কী ধরনের কক্ষে অবস্থান করছিলেন, তা নিখুঁতভাবে নিরূপণ করা যায়। দ্বিতীয়ত, বিদ্যুৎ সরবরাহের পরোক্ষ কম্পাঙ্ক সঙ্কেত বিশ্লেষণ করে রেকর্ডিং সম্পাদনের সুনির্দিষ্ট সময় এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ গ্রিডের উৎস নির্ণয় করা সম্ভব বলে দাবি করা হয়েছে।



