ক্রীড়া প্রতিবেদক নিউ ইয়র্ক থেকে
নিজেদের প্রথম ম্যাচে লিড নিয়েও জিততে পারেনি বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ১-১ গোলে ড্র করেছে কানাডার সাথে। এই ম্যাচে বসনিয়ার নেতৃত্ব দেয়া সাঈদ কোলাসিনাক দেশটির প্রথম বিশ্বকাপেরও খেলোয়াড়। ব্রাজিলে অনুুষ্ঠিত ২০১৪ সালের এই বিশ্বকাপে তিনি ছিলেন দলের নিয়মিত সদস্য। আর এবার তো অধিনায়কই। ইতালিয়ান ক্লাব আটলান্টার এই ডিফেন্ডার এবার ১৪ বছর আগের অপরাধের দায় শোধ করেছেন। তা আটলান্টিকের অপর পাড়ের দেশ কানাডার মাঠে। উল্লেখ্য, ব্রাজিলও আটলান্টিক মহাসাগরের পাড়ে। কানাডার পশ্চিম অংশ অবশ্য প্রশান্ত মহাসাগর। ব্রাজিল বিশ্বকাপে সাঈদের আত্মঘাতী গোলের কারণেই রিও ডি জেনেরিয়োর মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ১-২ গোলে হেরেছিল। গত রাতে কানাডার বিপক্ষে কর্নার থেকে আসা বলে ডিফেন্ডার লুকিসের হেডের গোলে যোগানদাতা এই সাঈদ। কর্নারের বলে তার মাথা লাগানো ফ্লিকে হেডে গোল করেন লুকিচ।
এরপর ৫৩ মিনিটে দলের ত্রাতা। কানাডার লারিয়ার শট গোলে যাওয়ার সময় তা ক্লিয়ার করেন সাঈদ। সেই বল ক্রসবারে লেগে এরপর খেলায় আসে। তখনই ভাষ্যকার বলছিলেন, আগের আত্মঘাতী গোলের দায় সাঈদ শোধ করলেন এবার। তবে তার ক্লিয়ার করা বলটি যদি বারে না লেগে জালে যেত তাহলে বিশ্বকাপ ইতিহাসে দুই আত্মঘাতী গোলের মালিক হতেন। যে রেকর্ডের কথা তিনি মনেও করতে চাইতেন না। ওই চেষ্টায় তিনি সফল হলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। ৭৮ মিনিটে লারিন উল্লাসে মাতান কানাডার ফুটবল ভক্তদের। খেলা শেষ হয় ১-১-এ ।



