বিপিজেএর ১২ সদস্যের প্রতিনিধি দলের নেপাল যাত্রা

Printed Edition
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এর ১২ সদস্যদের একটি প্রতিনিধিদল গতকাল নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন  : নয়া দিগন্ত
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এর ১২ সদস্যদের একটি প্রতিনিধিদল গতকাল নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন : নয়া দিগন্ত

‘ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস (এনএফপিজে), নেপাল’-এর আমন্ত্রণে ও দ্বিপক্ষীয় এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ‘বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ)’ ১২ সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। সংগঠনের সভাপতি এ কে এম মহসীনের নেতৃত্বে প্রতিনিধিদলটি নেপালে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৬’-এর বিভিন্ন কর্মসূচি ও দ্বিপক্ষীয় সম্মেলনে অংশগ্রহণ করবে। সফর শেষে প্রতিনিধিদলটি আগামী ২০ আগস্ট দেশে প্রত্যাবর্তন করবে। বিমানবন্দরে সফরকারী প্রতিনিধিদলকে শুভকামনা ও বিদায় জানান বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ হাতেম।

সফরকারী প্রতিনিধিদলের ১২ সদস্য হলেন- এ কে এম মহসীন সভাপতি, নাসিম সিকদার অর্থ-সম্পাদক, মো: সৌরভ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাহবুব হোসেন খান নবীন কার্যনির্বাহী সদস্য, এ বি এম রফিকুর রহমান সাবেক সভাপতি, নুরুদ্দিন আহমেদ সাবেক সাধারণ সম্পাদক, কাজী রওনাক হোসেন সিনিয়র সদস্য, শফিউদ্দিন আহমেদ বিটু সাবেক সভাপতি, বুলবুল আহমেদ সাবেক সভাপতি, সৈয়দ জাকির হোসেন সিনিয়র সদস্য, নুরুল ইসলাম হেলালী কক্সবাজার জেলা শাখার সভাপতি, মিনহাজ উদ্দিন চট্টগ্রাম জেলা শাখার প্রদর্শনী সম্পাদক। বিজ্ঞপ্তি।