মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা।
মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্য: আম আঁটির ভেঁপু’ থেকে আরো ৩টি এবং ‘মানুষ মুহম্মদ (স.)’ থেকে ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
গদ্যাংশ : আম আঁটির ভেঁপু
৩২. ‘আম আঁটির ভেঁপু’ গল্পে কোন মাসের কথা উল্লেখ আছে?
ক) শ্রাবণ খ) পৌষ
গ) অগ্রহায়ণ ঘ) চৈত্র
৩৩। হরিহরের বাড়িটার-
র) রোয়াক ভাঙা
রর) দরজা ভাঙা
ররর) জানালার কপাট নেই
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র,রর ও ররর
৩৪। দুপুর পর্যন্ত হরিহর কোথায় কাজ করছিল?
ক) ভুবন মুখুয্যের বাগানে
খ) অন্নদা রায়ের বাড়িতে
গ) নীলমণি রায়ের জমিতে
ঘ) নিজের বাড়িতে
উত্তর : ৩২.ঘ, ৩৩.ক, ৩৪.খ।
গদ্যাংশ : মানুষ মুহম্মদ (স.)
১। মুহম্মদ (স.) একজন রাসূল বৈ কিছু নন- এ কথার গূঢ়ার্থ কী?
ক) মুহম্মদ (স.) ছিলেন একজন সাধারণ ব্যক্তি
খ) মুহম্মদ (স.) ছিলেন মরণশীলতার অধীন
গ) মুহম্মদ (স.)-এর জীবন ছিল অতি সহজ সরল
ঘ) মুহম্মদ (স.)-একজন প্রেরিত পুরুষ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরকে রাজপুতগণ কিছুতেই মেনে নিতে পারছিল না। তাকে পদে পদে বাধাগ্রস্ত করছে তারা। রাজপুতদের তুচ্ছ-তাচ্ছিল্যের একপর্যায়ে মত্ত হাতির কবল থেকে রাজপথে পড়ে থাকা একটি মেথরশিশুকে বাবর উদ্ধার করলে সকলে বিস্মিত হয় এবং রাজপুতরা তাদের ভুল বুঝতে পারে।’
২। উদ্দীপকে বাবরের মধ্যে হজরতের কোন গুণের সমাবেশ ঘটেছে?
ক) মহৎ আদর্শ, মানবিক মূল্যবোধ
খ) ক্ষমা, উদারতা
গ) ভ্রাতৃপ্রেম, ধৈর্য
ঘ) মহানুভবতা, ত্যাগ
৩। উদ্দীপকের রাজপুত আর ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের পৌত্তলিকদের ভিন্নতা হলো-
র ) ভ্রাতৃত্ববোধে
রর) বোধোদয়ে
ররর) অবজ্ঞায়
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও রর ঘ) রর ও ররর
উত্তর : ১.খ, ২.ক, ৩.খ।


