জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০তম দস্তারবন্দি মহাসম্মেলন আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত তারিখ অনিবার্য কারণে স্থগিত হওয়ায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে।
মহাসম্মেলনে জামিয়ার প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৭০ বছরে (১৯৫৬-২০২৬) শিক্ষা সমাপ্তকারী হাফেজ, কারি, আলেম ও মুফতিদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও দস্তার (পাগড়ি) দেয়া হবে। এ ছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত ও বরেণ্য ওলামায়ে কেরামের উপস্থিতিতে বিভিন্ন দ্বীনি, শিক্ষা ও সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এ জন্য জামিয়ার আবনা ও ফুযালায়ে কেরামকে আগামী ১০ অক্টোবরের মধ্যে িি.িধনহধবভধৎরফধনধফ.পড়স মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।



