চট্টগ্রামের জিইসি মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স’-এর নতুন শোরুম। এ উপলক্ষে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি দিচ্ছে সব পণ্যে বিশেষ ১৫ শতাংশ ছাড়। বৃহস্পতিবার জিইসি মোড়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে টপ টেনের সিইও মো: শফিকুল ইসলাম, জিএম (অপারেশন) রাকিব হাসান টিপু, জিএম (ব্র্যান্ডিং) আতিকুর রহমান, এজিএম মো: নুরুল আলমসহ আরো ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ব্যুরো।



