লো-ব্লাড প্রেসার হলে

Printed Edition

হাই-ব্লাড প্রেসারই নয়, লো-ব্লাড প্রেসারও দেহের জন্য ভাল নয়। প্রেসার লো হলেও বিপদ কম নয়। আজকাল দেখা যায়, অনেকেই লো-ব্লাড প্রেসার বা হাইপোটেনশনে ভোগেন। ব্লাড প্রেসার মাপার পর যদি দেখা যায় রিডিং ৯০/৬০ বা তার কম, তাহলে লো-ব্লাড প্রেসার আছে বলে ধরে নেয়া যায়। অনেক মানুষের ক্ষেত্রেই নি¤œ রক্তচাপের কোনো লক্ষণ দেখা যায় না। কিছু ক্ষেত্রে নি¤œ রক্তচাপ অন্তর্নিহিত অন্য কোনো স্বাস্থ্যের সমস্যার লক্ষণ হতে পারে, বিশেষ করে যখন রক্তচাপ হঠাৎ কমে যায়। হাইপোটেনশনের অন্যতম লক্ষণ হলো মাথা ঘোরা। রক্তচাপ কম হলে অজ্ঞান হয়ে যাওয়া এবং প্রায়ই হৃদরোগ হতে পারে। এ ছাড়াও যা যা হতে পারে- বুকে ব্যথা, দ্রুত শ্বাস-প্রশ্বাস, অনিয়মিত হার্ট রেট, জ্বর (১০১ ডিগ্রি ফারেনহাইট), প্রচণ্ড মাথা ব্যথা, কাশি, মূর্ছা যাওয়া ইত্যাদি।

কী করবেন?

লো-ব্লাড প্রেসার থাকলে বেশ কিছু সাবধানতা অবলম্বন করলেই যথেষ্ট। তা হলে, ধীরে ধীরে প্রেসার স্বাভাবিক পর্যায়ে উঠে আসে। যেমন-

১. সারাদিনের খাবারে স্বাভাবিকের চেয়ে একটু বেশি লবণ (২ থেকে ৩ মিলিগ্রাম) খাওয়া যেতে পারে।

২. যারা লো-ব্লাড প্রেসারে ভুগছেন, তাদের জাঙ্কফুড বা প্রক্রিয়াজাত ও উচ্চ কার্বহাইড্রেটযুক্ত খাবার কম খাওয়াই শ্রেয়।

৩. এ সময় গরম পানিতে নয়, ঠাণ্ডা পানি দিয়ে বেশ কিছুক্ষণ গোসল করা ভালো। এতে প্রেসার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে।

৪, লো-ব্লাড প্রেসার এড়াতে অনেক বেশি খাবার একসাথে না খেয়ে অল্প অল্প করে কয়েকবার খাবার খাওয়া উচিত। ঘন ঘন খাবার খেতে হবে।

৫. কিছুক্ষণ পায়ে মোজা পরে থাকলেও ব্লাড প্রেসার স্বাভাবিক হয়ে যায়। ইন্টারনেট।