চবিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত

Printed Edition

প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশন বৃদ্ধির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’-এর আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন : এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এই সেমিনারটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ‘ইয়াং ইকোনমিস্টস সোসাইটির (ইয়েস)’ যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। অনুষ্ঠানে এইচআর পারসেপশনের সিইও ও ফাউন্ডার সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল একটি বিশেষ ‘সিভি রাইটিং ওয়ার্কশপ’ পরিচালনা করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্লাহ পাটোয়ারী উপস্থিত থেকে যুব ক্ষমতায়ন, কর্মসংস্থান, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের ওপর মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইয়াং ইকোনমিস্টস সোসাইটির (ইয়েস) প্রেসিডেন্ট রাহনুমা রহমান নিকিতা এবং জেনারেল সেক্রেটারি শাহ মুসা আল কাজিম সমাপনী বক্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।