ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের ২২বারের চ্যাম্পিয়ন লিভারপুল। সবশেষ লিগ শিরোপা জয় করেছিল ২০২৪-২৫ মৌসুমে। গত আসরে ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে অ্যানফিল্ডের দলটি। চলতি মৌসুমেও খুব একটা সুবিধা করতে পারছে না দলটি। লিগে প্রথম ম্যাচে নিউক্যাসলের মাঠে ২-২ গোলে ড্রতে শুরু অল রেডদের। এবার নিজেদের মাঠেও একই চিত্র। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দু’বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে লিভারপুল।
অ্যানফিল্ডে গতকাল পুরো ম্যাচে ৬৯ শতাংশ বল পজিশনে রেখে আক্রমণে আধিপত্য দেখালেও ২৪ মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। নটিংহ্যাম ফরেস্টকে এগিয়ে নেন সুইস ফরোয়ার্ড ড্যান এনডয়ে। ৬০ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান আলেকজান্ডার ইসাক। কিন্তু সেই সমতার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১০ মিনিট পর আবার এগিয়ে যায় ফরেস্ট। ৬৮ মিনিটে লিয়াম ডেলাপের দ্রুত থ্রো ইন থেকে নিকো উইলিয়ামসকে বক্সে ফেলে দেন আলিসন। পেনাল্টি থেকে ৭০ মিনিটে মরগান গিবস-হোয়াইট নিখুঁত শট জালে জড়ালে আবার এগিয়ে দেন ফরেস্ট। তবে গোল হজম করেও দমে যায়নি অল রেডরা। ৮২ মিনিটে দারুণ এক গোল করেন মুনিয়োজ। ডমিনিক সোবোসলাইয়ের নিখুঁত পাস বক্সে পেয়ে ঘুরে দাঁড়িয়ে ডান পায়ের শটে দূরের কোণে বল জড়ালে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এ দিকে আর্লিং হলান্ড ও রায়ান শেরকির জোড়া গোলে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। হলান্ড ও শেরকির করা দুই গোলে পিছিয়ে যাওয়ার পর গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার আত্মঘাতিতে ২-১ ব্যবধান করেছিল প্যালেস। কিন্তু তিন মিনিট পরই ফ্রান্স মিডফিন্ডার শেরকির গোল। আর ৮৪ মিনিটে নরওয়েজিয়ান গোলমেশিনের গোলে শেষ পর্যন্ত টানা দ্বিতীয় জয়ে লিগ টেবিলের শীর্ষে বসল সিটিজেনরা। ক্রিস্টাল প্যালেসের মাঠে গত পরশু প্রিমিয়ার লিগের ম্যাচে এনজো মারেস্কার দলের জয় ৪-১ গোলে। শুরুতে আত্মবিশ্বাসী ফুটবল খেললেও পরে আর সেভাবে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারেনি প্যালেস। ৭০ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে সিটি। প্যালেসের ৯ শটের একটি ছিল লক্ষ্যে।
জার্মান বুন্দেসলিগায় বড় জয় দিয়ে শুরু করল বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে হ্যারি কেন জালের দেখা না পেলেও স্টুটগার্টের বিপক্ষে ম্যাচের ২১ মিনিটে গোলের শুরুটা করেন দায়োত উপামেকানো। ৫৫ মিনিটে ২-০ করেন মাইকেল ওলিসে। ৩ মিনিট পর জোশা ভ্যাগনোম্যানের আত্মঘাতি গোলে আরো এগিয়ে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ৮২ মিনিটে বায়ার্নকে ৪-০তে এগিয়ে নেন আলেকজান্ডার পাভলোভিচ। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্টুটগার্টের জালে শেষবার বল পাঠান লুইস দিয়াজ। এ নিয়ে নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলে প্রথম দুই ম্যাচেই জয় পেল ভিনসেন্ট কোম্পানির দল। গত সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা ঘরে তুলেছিল বায়ার্ন মিউনিখ।
এ দিকে স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে আলাভেজ ১-০ গোলে হারিয়েছে ভিলারিয়ালকে। অপর ম্যাচে এলচের বিপক্ষে ৩-২ গোলের জয় রেসিং সান্তাদারের। ইতালিয়ান সিরি ‘আ’তে সান সিরোতে ভেনেজিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় এসি মিলানের। ফ্রান্স লিগ ওয়ানে দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট হারিয়েছে পিএসজি। প্রতিপক্ষের মাঠ ডেকাথলন এরিনায় লস লিলের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।



