ধনবাড়ীতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা

Printed Edition

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের শুকরিয়াতানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মুশুদ্দি ইউনিয়নের চৌরাস্তা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মুশুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বদিউজ্জামান মুরাদ, অনুষ্ঠান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এনামুল হক। এ সময় বক্তব্য দেন মৌলভী আবদুল মোতালেব, হাফেজ ফজলুল হক, আলী আল রাজী মিনু, জামিল হায়দার টুটুলসহ স্থানীয় বিএনপি ও ওলামা দলের নেতারা।

মাহফিলে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং ইতিহাস ও ঐতিহ্যের মধুপুর ও ধনবাড়ী উপজেলার উন্নয়নের জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে পদোন্নতির দাবি জানান বক্তারা।