আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভায় শিক্ষকদের পাঁচ দাবি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্র্রীয় কমিটির সভা থেকে শিক্ষকদের স্বার্থসংশ্লিসষ্ট পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যলয়ে সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলীর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করীমের সঞ্চালনায় কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নিম্নলিখিত বিষয়ে আলোকপাত করা হয়

এক. বিদ্যমান ৯টি শিক্ষক পরিষদের বিগত চার মাসের (জানু-এপ্রিল)-এর প্রতিবেদন পেশ ও পরিকল্পনা গ্রহন করা হয়। এ ছাড়াও ৯ পরিষদের নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন পর্যায়ের জনশক্তির সার্চ করা হয়। দুই. সরকার আগামী জুলাই মাসে পে স্কেল কার্যকর করার যে সিদ্ধান্ত নিয়েছে সভা থেকে সে সিদ্ধন্তকে স্বাগত জানানো হয়। তবে কোনো কাটছাঁট ছাড়াই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করে এবং জুলাই ’২৬ থেকে ১৫% বাড়িভাড়া কার্যকর করার ব্যাপারে সরকারের কাছে জোর দাবি জানানো হয়। তিন. শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থেকে ৪ শতাংশে উন্নীত করা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করার জন্য সভা থেকে সরকারের কাছে জোর দাবি জানানো হয়। চার. প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষককের পরিবর্তে একজন করে ধর্মীয় শিক্ষক অনতিবিলম্বে নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় এবং পাঁচ. অবসর গ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের কল্যাণভাতা এবং অবসরভাতার অর্থ অবসর গ্রহণের পর অনধিক ছয় মাসের মধ্যে পরিশোধ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন- ফেডারেশনের সহসভাপতি প্রফেসর ড. উমার আলী, সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য প্রফেসর ড. আবুল কালাম পাটোয়ারী, অধ্যক্ষ ড. মাওলানা শাহজাহান মাদানী, অধ্যাপক নুর নবী মানিক, অধ্যক্ষ মনজুরুল হক, অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, জি এম আলাউদ্দিন, ট্রেজারার অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক, আমন্ত্রিত অতিথি ড. মাওলানা আব্দুছ ছবুর মাতুব্বর, অধ্যক্ষ আব্দুর রহিম সরকার প্রমুখ।