নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ, কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের হিপ জয়েন্ট প্রতিস্থাপন (ঐরঢ় জবঢ়ষধপবসবহঃ) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়।
ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন জানান, দীর্ঘ দিন ধরে তিনি কোমরের বাম নিতম্বের (হিপ) সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গতকাল শুক্রবার দুপুরে তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা হয়েছে।
হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা: দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে এক চিকিৎসক দল এ অপারেশন করেন। পরে তাকে দুই ঘণ্টা অবজারভেশনে রাখা হয়। তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জানা যায়, ধর্মমন্ত্রী নিজ খরচে এ চিকিৎসা ব্যয় বহন করছেন।



