পরিবেশবান্ধব যাতায়াতে নতুন দিগন্ত

Printed Edition

প্রযুক্তি ডেস্ক

জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব যাতায়াতের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের গণপরিবহন ও ব্যক্তিগত যাতায়াত ব্যবস্থাকে আধুনিক করতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় রাজপথে এখন নীরব বিপ্লব ঘটাচ্ছে ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ি। এই সবুজ রূপান্তরের অগ্রভাগে থেকে দেশের বাজারে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে বিশ্বখ্যাত নিউ এনার্জি ভেহিকেল উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর থেকেই দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বিওয়াইডি। অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল বা ইলেকট্রিক গাড়ি নামানোর এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের ৩ মার্চ তাদের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেডান ‘বিওয়াইডি সিল’ বাজারে ছাড়ার মাধ্যমে বাংলাদেশে তাদের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছিল।

যাত্রার শুরু থেকেই বাংলাদেশের সচেতন ক্রেতাদের বাজেট ও চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন দামের ও ক্যাটাগরির একাধিক এনইভি মডেল বাজারে এনেছে বিওয়াইডি। প্রতিনিয়ত অত্যাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে দেশের গ্রাহকদের মন জয় করার পাশাপাশি এরই মধ্যে এক হাজারের বেশি গাড়ি সফলভাবে সরবরাহ করেছে তারা।