চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২ দিনব্যাপী উদযাপিত হতে যাচ্ছে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১.১৫ ঘটিকায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। এতে গেস্ট অব অনার হিসেবে থাকবেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয়। সভায় সভাপতিত্ব করবেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। সভায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস মালয়েশিয়ার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর. ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার, চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিন আজ সোমবার ক্লাব ফেস্ট ও একাডেমিক কাউন্সিল কক্ষে জ্বালানি বিষয়ক লেকচারের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও—পাঁচলাইশ) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
গতকাল রোববার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। কমিটির সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান এবং জনসংযোগ কর্মকতার্ আইদিত ইবনে মঞ্জু। বিজ্ঞপ্তি।



