আদালত প্রতিবেদক
১১২ কোটি টাকার চেক ডিজঅনারের এক মামলায় মতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আসামিপরে আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে এ মামলার অন্যান্য আসামিরা আগেই জামিনে রয়েছেন। চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) পে উজ্জ্বল মণ্ডল ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট ১০ জন ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মণ্ডল, মো: লুৎফর রহমান, মাশকুরা খানম, মো: সাইফুর রহমান, আবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো: মোস্তাফিজুর রহমান তানভীর এবং এ এস এফ রহমান।
মামলায় উল্লেখিত প্রতিষ্ঠানগুলো হলো- বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেড, স্ক্যাপ হোল্ডিং লিমিটেড, এসএফআর হোল্ডিং লিমিটেড, এএসআর হোল্ডিং লিমিটেড এবং বেক্সিমকো হোল্ডিং লিমিটেড।
মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যাংকের বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের প থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের হেড অফিস করপোরেট শাখায় উপস্থাপন করা হলে একই দিন ‘ওহংঁভভরপরবহঃ ঋঁহফ’ (অপর্যাপ্ত তহবিল) উল্লেখ করে সেটি ফেরত দেওয়া হয়। পরে ২৬ নভেম্বর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ও ১৪০ ধারার বিধান অনুযায়ী নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের আহ্বান জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি। এরপর ব্যাংক কর্তৃপ আদালতে চেক ডিজঅনারের মামলা দায়ের করে।



