মালদ্বীপে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন

Printed Edition

মালদ্বীপ থেকে প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালদ্বীপ বিএনপি। শনিবার (১৫ আগস্ট) রাতে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক স্মরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মালদ্বীপ বিএনপির সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানা, সহসভাপতি বাবুল হোসেন, শাহ আলম, মো: ফারুক, মুক্তার হোসেন, শাহ আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না ও সদস্যসচিব নুর নবী মানিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

সহসভাপতি এমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

উপস্থিত নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দলের নেতৃত্বকে শক্তিশালী এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।