সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

Printed Edition

সাউথইস্ট ইউনিভার্সিটি সামার ২০২৬ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গত ২৮ ও ২৯ জুন তিনটি আলাদা সেশনে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রথম অধিবেশনটি ২৮ জুন বিকেল ৩টায় কলা ও সমাজবিজ্ঞান অনুষদের নতুন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ নূরুল হুদা। ২৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সিএসই, ইইই, টেক্সটাইল, আর্কিটেকচার এবং আইসিটি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ব্রেইন স্টেশন ২৩-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির।

একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত তৃতীয় অধিবেশনে ব্যবসায় প্রশাসন অনুষদের নবভর্তি শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসকো গ্রুপ ও বাংলাদেশ তৈরী পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির পরিচালক এম এস ফাহিমা আখতার। অনুষ্ঠানের প্রথম সেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং দ্বিতীয় ও শেষ অধিবেশনে সভাপতিত্ব করেন প্রোভিসি অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:), মো: আনোয়ারুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানগণ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। বিজ্ঞপ্তি।