ব্রাহ্মণপাড়ায় খুতবা নিয়ে ইমামকে মারধর

Printed Edition

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর (সোনারাম) কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি উসমান গনিকে মারধরের অভিযোগ ওঠেছে। গত ১০ জুলাই জুমার নামাজের পর এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।

মুফতি উসমান গনি দীর্ঘদিন ধরে মসজিদটির খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগীর দাবি, নামাজ শেষে একটি দাওয়াত থেকে মসজিদে ফেরার পথে তার পথরোধ করা হয়। এ সময় মাধবপুর ইউনিয়নের হেড কাজী মাওলানা আবুল হোসেনের চতুর্থ ছেলে শান্ত খুতবার বক্তব্য তাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে বলে অভিযোগ তোলেন। পরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে শারীরিকভাবে মারধর করা হয় বলে অভিযোগ করেন মুফতি উসমান গনি।