আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিতে আইআইইউসিতে মতবিনিময়

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও বৈশ্বিক সম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় ইউরোপীয় কমিশনের সেন্ট্রালাইজড সাপোর্ট ফর ইরাসমাস ন্যাশনাল ফোকাল পয়েন্টসের এশিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ড. আশিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দুই পর্বে অনুষ্ঠিত সভার প্রথম অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দ্বিতীয় অধিবেশনে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও বিভিন্ন অনুষদের ডিনরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল (অব:) মোহাম্মদ কাশেম, পিএসসি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনরা। বিজ্ঞপ্তি।