শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) নেতৃবৃন্দ এবং সফররত চীনা প্রতিনিধিবৃন্দের সাথে একটি মতবিনিময় শনিবার বিকেলে অত্র কাউন্সিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চীনা প্রতিষ্ঠান Boyue Kangcheng (Beijing) Culture & Tourism Co. Ltd. এবং শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ এর মধ্যে ‘চায়না-বাংলাদেশ ক্রস-বর্ডার হেলথকেয়ার সার্ভিসেস কো-অপারেশন’ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এসসিবির চেয়ারম্যান মো: রেজাউল করিম এবং চায়না প্রতিনিধি দলের টিম লিডার Mr. Dehui Zhang সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান সভার সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে শিপার্স কাউন্সিলের সদস্য এবং কর্মকর্তারা ও তাদের পরিবার চীনের উন্নত চিকিৎসা গ্রহণে বিশেষ সুযোগ ও আর্থিক ছাড় পাবেন। এসসিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মো: বখতিয়ার এবং ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খানসহ পরিচালকবৃন্দ ও চায়না প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



