ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের সমর্থনে সভাপতি নির্বাচিত হয়েছেন গ্রিন টিভির প্রতিনিধি আদনান হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির প্রতিনিধি রাজিউল হাসান পলাশ।
গত বৃহস্পতিবার ধামরাই উপজেলা পরিষদের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন নবগঠিত কমিটির পরিচিতি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি হুমায়ুন রশিদ, সহসভাপতি রাজন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সম্রাট আলাউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক সাঈদ আল মামুন, কোষাধ্যক্ষ বুলবুল খান পলাশ, প্রচার সম্পাদক নুর হোসেন, দফতর সম্পাদক আমজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহান সিরাজী এবং কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম সাব্বির, ওসমান গণি ও হাবিবুর রহমান। সভায় নবনির্বাচিত নেতারা সংগঠনের পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



