চুয়েটের দু’জন শিক্ষার্থীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চমক দত্ত এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত দেবের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে গতকাল ওই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪ ব্যাচের ছাত্র রাফসান আহমেদ রাফিন, রুপক চক্রবর্তী, অর্ঘ্য কর্মকার, ফাহিম মুনতাসির, এহসান কবির, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪ ব্যাচের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ কাজী, ফয়সাল আহমেদ এবং যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের ছাত্র কাব্য প্রকাশ। সভায় সমাপনী বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান। উল্লেখ্য, সভার শুরুতে অর্ণব সাহার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ করা হয়। সভায় চমক দত্ত ও শান্ত দেবের স্মৃতিতে শিক্ষার্থীদের তৈরীকৃত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি।